• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। ও উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,ও বিভিন্ন কর্মকতা সহ উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও উন্নত সমাজ বিনির্মাণে সাক্ষরতার বিকল্প নেই। বর্তমান সময়ে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, অধিকার সম্পর্কে সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রেও শিক্ষার গুরুত্ব রয়েছে।
তারা বলেন, নিরক্ষর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার প্রসার ঘটলে বাল্যবিবাহ, মাদক, কুসংস্কারসহ নানা সামাজিক সমস্যা মোকাবিলা করা সহজ হবে।
সভায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা এবং শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd