• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ পুকুর ছাড়াও উপজেলা ভূমি অফিস পুকুর, আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয় পুকুর, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুকুর, ডাঙ্গারহাট মৎস্য অফিস পুকুরসহ বিভিন্ন সরকারি পুকুরে পোনা মাছ ছাড়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, “সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের ফলে একদিকে যেমন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় জনগণ সাশ্রয়ী দামে মাছ পাবে। এতে করে অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd