স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ছুরাইয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ছুরাইয়া ওই এলাকার আশিক মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলাধুলার একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
এদিকে, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।