• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি

তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবিত বহু এলাকা — দুর্গতদের পাশে জেলা জামায়াত নেতারা

Reporter Name / ৫১৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নীলফামারী

তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরাঞ্চলের বহু এলাকা বন্যাকবলিত হয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ভারতের উজানে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, চরম দুর্ভোগে কাটছে তাদের দিন।

এ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে বন্যাদুর্গত এলাকায় যান নীলফামারী জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তাঁর সঙ্গে ছিলেন ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় থানার তিস্তা নদীর পাড়ে উপস্থিত বহু সাধারণ মানুষ জেলা আমীরের কাছে তাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে বলেন, “আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই দুর্ভোগের কথা সরকারের কানে পৌঁছাক। যেন দ্রুত ত্রাণ ও সহায়তা পাওয়া যায়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের ব্যবস্থা হয়।” জেলা আমীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd