• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দুর্গোৎসব উপলক্ষে ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য মানসুরা আলম জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি বটিয়াঘাটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকির পাশাপাশি জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের আট কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় দুটি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও একটি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ৫৯ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু আরও বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে মহানন্দা ব্যাটালিয়ন সব সময় সবার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd