• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মাসুম ভুইয়া, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মোট ৫৮ জনের মধ্যে ১২ জন শহীদ ও ৪৬ জন আহত পরিবারের জীবিকা উন্নয়নে সহায়তা হিসেবে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। আজ মঙ্গলবার সকালে নরসিংদী জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদের সুযোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওহাব রাশেদ এর সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী নূর ই ইলহাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে ১২টি ও ৪৬টি আহত পরিবারের মাঝে মোট ৫৮টি সেলাই মেশিন বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, তারা আমাদের গণতন্ত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের এ ত্যাগকে স্মরণ করে সমাজে ন্যায় ও সাম্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সেলাই মেশিন শুধু একটি উপহার নয়, বরং পরিবারের স্বাবলম্বিতা অর্জনের এক মাধ্যম।” সেলাই মেশিন হাতে পেয়ে শহীদ ও আহত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হন। তাঁরা অনেকে বলেন, এ উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি মুনিয়া রহমান মনিকা , জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়া, জেলা পরিষদ উচ্চমান সহকারী সাইদুর রহমান, জেলা পরিষদ উচ্চমান সহকারী আবুল হাসেম, জেলা পরিষদ সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ অফিস সহকারী শাহানারা আক্তার সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দরা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে ১২টি ও ৪৬টি আহত পরিবারের মাঝে মোট ৫৮টি সেলাই মেশিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd