• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

নরসিংদী সদর উপজেলার প্রবাস বন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

নরসিংদী প্রতিনিধি:
বৃহস্পতিবার সকাল ১১টায় নরসিংদী সদর এমআরএসসি- ব্র্যাক অফিসে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” প্রবাস বন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়

ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে গত ২৮-০৮-২০২৫ রোজ বৃহস্পতিবার বেলা ১০.০০ ঘটিকায় নরসিংদীর এমআরএসসিতে উক্ত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুল হক,সহ সভাপতি জনাব আমানউল্লাহ আমান , সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাংবাদিক ,সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ মেম্বার , যুগ্ন সমম্পাদক বশির আহমেদ মোল্লা, তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার পারভেজ জয়, সম্মানিত সদস্য জাকির হোসেন, সদস্য বৃন্দগন হলেন কারিমা,আশরাফুল, জেরিন, মেম্বার, শিরিনা,কাকলি, ব্র্যাক প্রতিনিধি সহ মিটিং উপস্থিত ছিলেন এবং মিটিং তাদের মূল্যবান মতামত ব্যাক্ত করেন।
প্রবাস বন্ধু ফোরাম মিটিং টি সঞ্চালনা করেন নাহিন রহমান সেক্টর স্পেশালিস্ট ইকনোমিক রিইন্টিগেশন , এমআরএসসি নরসিংদী , ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এবং মোঃ সোহরাব মোল্লা,প্রোগ্রাম অর্গানাইজার, নরসিংদী সদর উপজেলার ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ- জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd