• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক পাহাড়ে এখন সোনালি উচ্ছ্বাস, জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা

নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একই দিনে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দুইজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার (৩১ জুলাই) পৃথক স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নাখারগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী (৬৮), দক্ষিণ রামখানা ইউনিয়নের সফরটারী গ্রামের বাসিন্দা। তিনি গত ৩০ জুলাই ২০২৬ রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বিকেল ৩টায় সফরটারী এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকেও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

উভয় অনুষ্ঠানে গার্ড অব অনারের নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তা রতন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,মহান মুক্তিযুদ্ধে এই বীর সন্তানদের অবদান জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি। তাঁদের বিদায়ে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ বলেন,রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম বলেন,আজ আমরা আমাদের দুইজন সহযোদ্ধাকে হারালাম। তাঁদের দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিক কবরস্থানে দুই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd