• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

না ফেরার পথে চলে গেলেন অসংখ্য গানের গীতিকার বিশ্বনাথের খোয়াজ মিয়া

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ বিশ্বনাথ প্রতিনিধিঃ

লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে’-জনপ্রিয় এই বাউল গানের পদকর্তা, বরেণ্য মরমী কবি, বাউল খোয়াজ মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টা ২০ মিনিটের সময় তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন জ্ঞানের সাগর ফকির দুর্বিন শাহের শিষ্য বাউল খোয়াজ মিয়া। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। তিনি ব্যক্তিগত জীবনে ৫ ছেলে ও ৫ মেয়ের জনক।

১৯৪২ সালের ১২ মার্চ জন্মগ্রহণকারি বাউল খোয়াজ মিয়া ‘আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোনদিন ধরিয়া নিবো যমে’, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে’, যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভুবন-মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’সহ অসংখ্য জনপ্রিয় গানের পদকর্তা।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রয়াত বাউল খোয়াজ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd