• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে মাদকাসক্ত মাহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গরুহাটি এলাকায় একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মাহিদুল ইসলাম ছাতড়া নিচতানী এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মাহিদুল ইসলাম নিয়মিত মাদক গ্রহণ করতেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যদরা খোঁজাখুঁজি করলেও কোন হদিস পাওয়া যায় নি। আজ সকালে স্হানীয়রা পুকুরের মাঝখানে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ পুকুর পাড়ে উঠালে স্হানীয়রা মাহিদুলের মরদেহ বলে সনাক্ত করে।
চন্দননগর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হুূদা বলেন, সে নিয়মিত মাদক গ্রহণ করতো। মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সময় পরিবারের সদস্যরা তাকে বেঁধেও রাখতেন।
মাহিদুল ইসলামের স্ত্রী জোসনা বেগম বলেন, আমার স্বামীর মাদক গ্রহণের অভ্যাস ছিল। মাদক গ্রহণ করে বাড়ি ফেরার পথে পুকুর পাড় থেকে পুকুরে পড়ে মৃত্যু হতে পারে। আমার স্বামীর সাথে কারও কোন গন্ডগোল বা শত্রুতা ছিল না।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd