• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স

নীলফামারীতে মুক্তিপ্রাপ্ত বন্দীর হাতে ব্যাটারী চালিত অটো ভ্যান প্রদান

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

দীর্ঘ সময় যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তি পেলেন বূদাড়ু মাহমুদ। তবে মুক্তির পর তার নতুন জীবনে ফেরার পথটিকে সহজ করতে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা কারাগারে আনুষ্ঠানিকভাবে তার হাতে ইলেকট্রিক ভ্যানের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম ও সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন।

জেলা প্রশাসক বলেন, “একজন মানুষ অপরাধ করলেও শাস্তি শেষে সে সমাজের অংশ। তাই তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া জরুরি। এই ভ্যান তার নতুন জীবনের কর্মসংস্থানের পথ খুলে দেবে বলে আমরা আশাবাদী।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনর্বাসনের অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে তারা কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে এবং অপরাধ থেকে দূরে থেকে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারে।

স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, এ ধরনের সহায়তা পেলে মুক্তিপ্রাপ্ত বন্দীরা হতাশ না হয়ে নতুন উদ্যমে জীবন শুরু করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd