• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name / ৩৮৮ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

গতকাল শুক্রবার নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং ছাত্র দলের উদ্যোগে,বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতিত্ব করেন আ খ ম আলমগীর হোসেন সরকার, এবং পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোঃ সোয়েম, এবং সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি, মারুফ পারভেজ প্রিন্স, এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরীন আক্তার সহ প্রমুখ।

প্রকাশ থাকে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালে ১৯ই জানুয়ারি বগুড়া জেলার গাবতলী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ছিল অপরিসীম,তাই স্বাধীনতা পরবর্তীকালে তাকে বীর উত্তম উপাধীতে ভূষিত করা হয়। তার ডাক নাম ছিল কমল, পিতা মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুনের দ্বিতীয় ছেলে ছিলেন তিনি।এই মহানায়ক ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং কমিশন পান ১৯৫৫ সালে,১৯৭০ সালে তাকে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয় চট্টগ্রামে। ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় অসাধু সেনাবাহিনীর সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd