• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

নীলফামারীর জলঢাকায় বিরল হাত টাকাওয়ালা বানরের দেখা

Reporter Name / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোঃ রায়হান পারভেজ নয়ন

ডিমলা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা শহরে একটি বিরল হাত টাকাওয়ালা বানরের দেখা মিলেছে। শহরের বিভিন্ন বাড়িঘর, রাস্তার ধারে ও গাছপালায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বানরটিকে। স্থানীয়রা বলছেন, বানরটি হঠাৎ করেই এ এলাকায় এসেছে এবং প্রতিদিন কোনো না কোনো স্থানে মানুষের দৃষ্টি কাড়ছে।

শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এই হাত টাকাওয়ালা বানরটিকে দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন। শিশু থেকে শুরু করে বয়স্করাও কৌতূহল নিয়ে বানরটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ খাবার দিচ্ছেন, আবার অনেকে ছবি তুলছেন স্মৃতি হিসেবে।

এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, এ ধরনের বানর সচরাচর এ অঞ্চলে দেখা যায় না। সম্ভবত এটি আশেপাশের বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে শহরে এসেছে। তবে মানুষের ভিড় ও কোলাহলে বানরটি মাঝে মাঝে অস্বস্তি বোধ করছে বলেও তারা জানান।

প্রকৃতি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বানর বিরল নয়, তবে শহরে হঠাৎ দেখা মেলায় এটি মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। সাধারণত এরা গাছে বসবাস করে এবং ফলমূল ও শস্য খেয়ে বাঁচে।

স্থানীয়দের অনুরোধ, বানরটিকে যেন কেউ বিরক্ত না করে এবং প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। প্রয়োজনে বন বিভাগ উদ্যোগ নিয়ে এটিকে নিরাপদ আশ্রয়ে নিতে পারে।

জলঢাকার সচেতন মহল মনে করছেন, হঠাৎ শহরে এভাবে বন্যপ্রাণীর দেখা পাওয়া আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বের বিষয়টিও নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd