• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

নেত্রকোণায় জনস্বার্থে মোবাইল কোর্ট: ১২ মামলায় ৭২ হাজার ৭০০ টাকা জরিমানা

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা নিশ্চিতকরণ, অবৈধ দখল ও যত্রতত্র পার্কিং প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থে সার বিক্রয়ে অনিয়ম বন্ধে নেত্রকোণার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১২টি মামলায় ৭২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
কেন্দুয়া, গত ৫ সেপ্টেম্বর: কেন্দুয়া পৌরসভায় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা এবং হালনাগাদ না করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চারটি পৃথক মামলায় মোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিংয়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাতটি পৃথক মামলায় মোট ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।
নেত্রকোণা সদর, গত ৭ সেপ্টেম্বর: সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে কয়েকটি সার ডিলারের দোকান পর্যবেক্ষণ করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তিনজন খুচরা সার ডিলারের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করা হয়। প্রতিটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।
নেত্রকোণা সদর, মেছুয়া বাজার সংলগ্ন এলাকা: মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে দখল করা একটি ফলের দোকান অপসারণের পাশাপাশি ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া একটি মিলে ১ হাজার টাকা এবং একটি রেস্তোরাঁয় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযানে মোট তিনটি মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোণার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
বারহাট্টা, গত ৭ সেপ্টেম্বর: বারহাট্টা উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে বিভিন্ন সারের দোকান মনিটরিং করা হয়। লাইসেন্স ছাড়া সার বিক্রয়ের অপরাধে দুজনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারায়, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় দুজনকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ঞ) ধারায় এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে দুজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। এসব ঘটনায় মোট ছয়টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি, সার বিক্রয়ে অনিয়ম প্রতিরোধ, অবৈধ দখল ও যত্রতত্র পার্কিংসহ আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd