• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা)  প্রতিনিধি:

নেত্রকোণায় জেলা  প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা তাঁদের নানা সমস্যা, অভাব-অভিযোগ ও প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে তাঁদের কথা শোনেন। সম্ভবপর ক্ষেত্রে তিনি তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান দেন। পাশাপাশি যেসব বিষয়ে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
জনসাধারণের কথা সরাসরি শোনা, তাঁদের সমস্যা ও অভিযোগের দ্রুত প্রতিকার এবং সরকারি সেবা সহজলভ্য করার ক্ষেত্রে নিয়মিত গণশুনানি একটি গুরুত্বপূর্ণ ও জনবান্ধব উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রশাসনের কাছে সরাসরি তাঁদের কথা বলার সুযোগ পান এবং বিভিন্ন সরকারি সেবা ও সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনসেবাই প্রশাসনের অঙ্গীকার। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নেত্রকোণা জেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd