• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে (৪ সেপ্টেম্বর) হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা।বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ এ বি এম তবিবুর রহমান, উপপরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনা।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আনিসুজ্জামান শিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগীয় কার্যালয়।
বক্তারা তাঁদের বক্তব্যে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, শান্তির বার্তা, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শ্রেষ্ঠ আদর্শের প্রতীক, যাঁর জীবনচর্চা মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করে।এ সময় খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও উন্নত, গতিশীল ও আধুনিকভাবে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হলে প্রিয় নবীর আদর্শ অনুসরণ করা জরুরি।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd