• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আকাশ কবিঘোষ একটি প্রখ্যাত সাহিত্যিক ও সাংস্কৃতিক সাপ্তাহিক ই-ম্যাগাজিন এবং ডিজিটাল পত্রিকা। এটি মূলত হিন্দি সাহিত্য, কবিতা ও গজল চর্চার জন্য পরিচিত। এই অনলাইন পত্রিকা নতুন ও প্রবীণ সাহিত্যিকদের লেখা প্রকাশের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট আকারে ভরতের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ছড়িয়ে দেয়। ম্যাগাজিনটি ভারতের উত্তর প্রদেশের লখনউ থেকে পরিচালিত ও প্রকাশিত হয়।

পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা বাংলা সাহিত্যের পাশাপাশি হিন্দি ও উর্দু ভাষায় পারদর্শী। তার লেখার মাধ্যমে ভারতীয় পাঠকরা বাংলা সাহিত্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছেন। মারিয়ামের এই অর্জন বাংলাদেশের লেখকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই সাফল্য দুই দেশের সাহিত্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং লেখালেখির ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মারিয়ামের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্যান্য লেখকরা লেখার প্রতি আরও উদ্বুদ্ধ হবেন।

মারিয়াম রামলা আজকের জনকথা পত্রিকার নির্বাহী সম্পাদক সাহিত্যিক আশিক খান নিতুকে জানান, “আমি অত্যন্ত আনন্দিত যে আমার লেখা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে। এটি বাংলাদেশের সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরার একটি সুযোগ।

মারিয়ামের লেখার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পাঠক মহলে পৌঁছানোর আশা প্রকাশ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd