• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মা-বাবার প্রতি দায়িত্ব-কর্তব্য পালন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের অভিমত ব্যক্ত করে বলেন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা সম্ভব হলে শিক্ষার্থী ও অভিভাবক—উভয় পক্ষই বিশেষভাবে উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd