• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪

প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নেত্রকোণায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণায় প্রবীণ জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ’ নেত্রকোণা জেলা শাখার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ৩ আগস্ট ২০২৬ (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
​সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, নেত্রকোণা জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ।
​সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সাথে পর্যালোচনা করা হয়। এছাড়াও প্রবীণদের কল্যাণার্থে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে ভবিষ্যতে করণীয় পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান প্রবীণদের সম্মানের সাথে বাঁচার অধিকার নিশ্চিতকরণে এবং তাদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd