• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন রাজিবপুরে ৭ বছরের দুই শিশুর অনন্য বন্ধুত্বে মুগ্ধ এলাকাবাসী খুলনাবাসীর উদ্দেশ্যে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আবেগঘন বার্তা টাংগাইলে আপন খালুর সাথে ভাগ্নির পরকীয়া বিয়ে নয়, মেয়েদের শিক্ষায় জীবন উৎসর্গ: গোপালগঞ্জের রেখা রানী ওঝার অনন্য দৃষ্টান্ত বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১ নরসিংদীতে প্রত্যাশা -২ প্রকল্পের আওতায় নিরাপদ বিদেশ ফেরত অভিবাসীদের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা মাধবপুরে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, ​(নেত্রকোণা) প্রতিনিধি:

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে বিপণীবিতান ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে নেত্রকোণা জেলা প্রশাসন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে গত ১৯ আগস্ট থেকে মাঠে নেমেছে মোবাইল কোর্ট।
​অভিযানের প্রথম দিনে সরকারি আইন অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই পাঁচ ব্যবসায়ীকে ২০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​এর আগে গত কয়েকদিন ধরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণীবিতান খোলা রাখার বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক এবং সচেতন করা হয়েছিল।
​অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিন জানান, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সাথে তিনি পুনরায় ব্যবসায়ীদের সরকারি সময়সূচি কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানান।
​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সংকটের এ সময়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সচেতনতা ও সর্বাত্মক সহযোগিতা একান্ত প্রয়োজন। সরকারি আইন অমান্য করলে আগামীতেও এমন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd