• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিদ্রোহী নজরুল একাডেমির ২৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা প্রদান

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

 

খুলনা অফিস:

বিদ্রোহী নজরুল একাডেমি, খুলনা,প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন গত ২১শে জুন বিকাল ৪ঘটিকার সময় ৩৬,আয়েশা কটেজ এর নিচতলায় খুলনা আর্ট একাডেমির কার্যালয়ে।বিদ্রোহী নজরুল একাডেমির ২৭-তম প্রতিষ্ঠা বার্ষিকীর সাংস্কৃতিক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদ্রোহী নজরুল একাডেমি, খুলনা – এর সভাপতি, মোঃ শেখ আমজাদ হোসেন দাদা ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্রোহী নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা শিল্পী রাম প্রসাদ রায়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ নূরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও চাকরিজীবী সন্দ্বীপ কুমার ঘোষ ও খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। বিশিষ্ট কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, আলো মিডিয়া গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু, সাপ্তাহিক আজকের জনকথার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী, প্রধান আলোচক বিশিষ্ট কবি ও সংগঠক স.ম. হাফিজুল ইসলাম ।উদ্বোধক কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু। উপস্থিত সকলে মুল্যবান বক্তব্য রাখেন।এসময় চিত্র শিল্পী মিলন বিশ্বাস বলেন ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনা আর্ট একাডেমিতে পালন করার জন্য বিদ্রোহী নজরুল একাডেমির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে নড়াইল থেকে আগত শিল্পী তিতলী মজুমদার প্রথমেই একটি গান গেয়ে অনুষ্ঠানের সুচনা করেন।এরপরে বিদ্রোহী নজরুল একাডেমির শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। তাদের সকলকে সনদপত্র প্রদান করেন।এরপর ৭জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক তুলে দেন।যে বিষয়ের উপর সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন কবি অঞ্জন রায় কৃষ্ণ, শিশু প্রেমী ধনঞ্জয় রায়,চিত্রশিল্পী সুস্মিতা মন্ডল,সংগীতশিল্পী সবুজ তরফদার,কবি জিৎ মন্ডল,যন্ত্র শিল্পী স্নেহাংশু মিস্ত্রি।দেশীয় চিকিৎসক অধ্যক্ষ হাকিম ও কবিরাজ শরিফুল ইসলাম। সকল গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন আজকের অতিথিরা।এবং বর্ণমালা হ্যন্ডরাটিং একাডেমীর শিশুদের ভালো হস্ত লিখনের উপরে ৮জনকে সনদপত্র প্রদান করেন। এবং খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী আদিত্য পাল কবিতা আবৃত্তি করে সনদপত্র গ্রহণ করে।এসময় যে সকল অথিতিরা উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জয় কুমার কুন্ডু ,নৃত্য শিল্পী পাপড়ি আক্তার,মেডিকেল প্রমোশন অফিসার (ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস)সুজিত রায়, ব্যাংকার আইরিন নাহার শিলা,ব্যাংকার সিদ্ধার্থ শংকর ,চাকুরীজীবি সৌরভ কুমার মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী শিবনাষ্ঠ মজুমদার ,চাকুরীজীবি অর্পিতা ঢালি,শিক্ষক কৃষ্ণ মন্ডল ,ফরিদ আহম্মেদ,মোঃ আনিসুর রহমান, সুমী রানী,তমা বিশ্বাস ছাত্মিতা শীল, শ্রাবন্তী বিশ্বাস,তৃষ্ণা বিশ্বাস,রুমা মন্ডল,আঁখি পাল,শংকরী রানী পাল,রত্না বিশ্বাস,পারমিতা রায়, মৃত্তিকা হাসান,আরোহী মন্ডল,বাধন দাশ,আরাধ্যা দাশ,আদ্রিকা মন্ডল, শ্রাবন্তী মন্ডল, অনন্যা পাল আর্প, অরিত্র মন্ডল ,সৌহার্দ্য বিশ্বাস,সম্প্রীতি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস।সর্বশেষ অনুষ্ঠানের সকল অতিথিদের নিয়ে কেক কেটে উপস্থিত কেক খাওয়াইয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে মোঃ শেখ আমজাদ হোসেন দাদা ভাই অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd