• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শুভশ্রীর অকাল মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ বৃহস্পতিবার ০৮-১০-২৬ ইং প্রকাশিত প্রিন্ট সংখ্যা সিংড়ায় বোয়ালিয়া বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় বিজিবির মাদক ও আতশবাজি উদ্ধার কলামিস্ট ও লেখক আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেনের কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন পাঁচবিবির সারিকা জাতীয় মঞ্চে নাচতে চায় ঠাকুরগাঁও ডিবি সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

বিপুল জনসমর্থন নিয়ে চরম্বা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ অক্টোবর অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে যোগদান করেন চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ নুরুল কবির।

এর আগে গত ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আমিরাবাদে রাজমহল ক্লাবে/কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা তাদের অবস্থান ও মতামত তুলে ধরেন।

আজকের সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

সভায় চরম্বা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ থাকা, তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd