• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বম্ভরপুরে এফআইভিডিবির উত্তম অনুশীলন বিনিময় সভা

Reporter Name / ৬১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে জলবায়ু সংবেদনশীল মডেল গ্রামে উত্তম অনুশীলন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার ভাদেরটেক গ্রামে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দীপঙ্কর দে।

উত্তম অনুশীলন বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এফআইভিডিবি ‘র কার্যক্রমগুলো প্রশংসিত। উপস্থিত সদস্যদের বলেন, ক্ষুদ্র পরিসরে হলেও প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য শাক-সবজি চাষ করা প্রয়োজন এবং পুরুষের পাশাপাশি নারীদের আয়বর্ধনমূলক কাজে অংশগ্রহণে উৎসাহ দেন। পরিশেষে, তিনি উত্তম অনুশীলন পদ্ধতি গুলো পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা নাজমুল হাকিম, প্রাণী সম্পদ অফিসের ফিল্ড সহকারি নিলয় তালুকদার, মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার ইয়াকুব আলী, ইউনিয়ন মোবিলাইজার নাজমা বেগম, ফয়সল আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd