• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে কবি ও সংস্কৃতিজন বিনয় দেবনাথ-এর জন্মদিন উদযাপন

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

গত ১৯ অক্টোবর (রবিবার) কবি ও সংস্কৃতিজন বিনয় দেবনাথ এর জন্মদিন অনুষ্ঠান বিকাল সাড়ে চারটায়
ময়মনসিংহ ন্যাশনাল পাবলিক কলেজ মিলনায়তনে
(১৬ কালীশঙ্কর গুহ রোড, লারিভ শোরুম সংলগ্ন, নতুন বাজার, ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়।

কবিকে কেন্দ্র করে আলোচনা, কবিতা পাঠ, কেক কাটা, মিষ্টিমুখ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করে ময়মনসিংহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।
কবি ও অনুবাদক আলম মাহবুবের সভাপতিত্বে আলোচনা করেন এইচএসটিটিআই-এর সাবেক পরিচালক প্রফেসর কাবির উল হাসান, কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমান, বিশিষ্ট ছড়াকার সরকার জসীম, বিশিষ্ট ছড়াকার মোঃ তাছাদ্দুক হোসেন, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি কাজী আলমগীর, কবি ও সিনিয়র সাংবাদিক স্বাধীন চৌধুরী, কবি মোজাহিদুল ইসলাম নাজিম, কবি পঙ্কজ পাল, কবি প্রভাষক রোকনজ্জামান জুয়েল,কবি জালাল উদ্দীন আহমেদ,কবি সোমা ঘোষ মনিকা, কবি জুবায়েদ ইবনে সাঈদ, গীতিকার আফসানা আকতার,চিত্রশিল্পী মোহাম্মদ রাজন প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ।
বক্তারা বলেন, বিনয় দেবনাথ নিবেদিত কবি ও সংস্কৃতিজন। তিনি প্রবীণ হয়েও তারুণ্যকে জয় করেছেন। তরুণরা তার অধ্যাবসায় থেকে শিক্ষা নিতে পারেন।
বক্তারা কবির সুস্থতা ও সৃজনশীল দীর্ঘ জীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd