ডেস্ক রিপোর্ট
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪), ময়মনসিংহের নবাগত অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত অধিনায়ক ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় রেঞ্জ পুলিশ ও এসআরবি-১৪ এর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রেঞ্জ ডিআইজি মহোদয় নবাগত অধিনায়ককে স্বাগত জানিয়ে তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, এসআরবি-১৪ ময়মনসিংহ রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় ও এসআরবি-১৪, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।