• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

ময়ূর নদের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসকের নিকট বাপা’র স্মারকলিপি প্রদান

Reporter Name / ৬৫৩ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

খুলনা অফিস :

ময়ূর নদের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নিকট আজ রবিবার বিকাল ৪.৩০ ঘটিকায় স্মারকলিপি প্রদান করা হয়। বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এ স্মারকলিপি প্রদান করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজামুর রহমান লালু, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, আইন অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দীন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, শ্রমিক নেতা রঙ্গলাল মৃধা, শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া আক্তার শিমু, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা প্রমি আক্তার লিজা, ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ। স্মারকলিপিতে বলা হয় মহানগরীর দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত ময়ূর নদটি একসময়ের খরস্রোতা নদ। এ নদে চলাচল করতো কার্গো, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন ভারী জলযান। খুলনার ব্যবসা বানিজ্যের অন্যতম মাধ্যম ছিল এ নদটি। কিন্তু সময়ের ব্যবধানে এ নদটি বলা চলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যথেচ্ছা অবৈধ দখল এবং নির্বিচারে দুষণের কারণে নদটি অনেকটাই অস্তিত্ব সংকটে। অথচ এ অঞ্চলের পরিবেশ, প্রতিবেশ রক্ষা, চাষাবাদ, ব্যবসা বানিজ্যে এ নদটির ভূমিকা অনস্বীকার্য।

এতে উল্লেখ করা হয়, নদী রক্ষায় সি এস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ পূর্বক নদী রক্ষার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে অনেক আগে থেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd