• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পড়ার সময় পড় পড়া

গড়ার সময় পড় পড়া,
খেলার সময় খেলা।
এই সময় কভু কখনো,
করো না তো হেলা।

পঞ্চ ইন্দ্রিয় সব সময়,
যত্ন নিতে হবে।
পড়া গুলো হৃদয়ের ভেতর
স্মৃতি করে রবে।

আদর স্নেহ মমতা ভরা,
শ্রদ্ধা ভালোবাসা।
তোমার কাছে এই সমাজে,
সবাই করে আশা।

পড়ার ফাঁকে করবে তোমার,
গুরুজনকে সম্মান।
সফল হবে তোমার শ্রম,
চির অক্ষত অম্লান।

শোন খোকন আজকে তুমি

শোন খোকন আজকে তুমি
মনটা দিয়ে পড়।
দেখবে তুমি হঠাৎ একদিন,
হয়ে গেছো বড়।

দেশের সেবা করবে খোকন,
দশের সেবা করবে।
আদর সোহাগ ভালোবাসায,
তোমায় জড়িয়ে ধরবে।

গরীব দুঃখি অনাথ এতিম,
হাত বাড়িয়ে দিবে।
তোমার যত সহযোগিতা,
হৃদয় ভরে নিবে।

দেখবে তখন তোমায় নিয়ে,
কি না দোয়া মাগবে।
তাদের পরশ পেয়ে তোমার,
হৃদয় আলো জাগবে।

ভুত দেখেছি তেঁতুল গাছে

ভুত দেখেছি তেঁতুল গাছে,
ইয়া বড় তার দাঁত।
তাই দেখিয়া খোকা ভয়ে,
হয়ে গেল কুপোকাত।

ভুতটা বড় বেজায় কালো,
লম্বা লম্বা চুল।
রেগে গেলে ভুত করে,
শুধু হুলুস্থুল।

ভূতের আছে লম্বা হাত,
মোটা মোটা পা।
গভীর রাতে ভুত ডাকে,
শুধু প্যাঁও প্যাঁও।

ঘুম ভেঙে যায় বুড়ো দাদুর,
ভুতের প্যান প্যানিতে।
লাটি শোটা হাতে সবাই,
ছুটছে বাগান বাড়িতে।

নৈতিকতা মহাজ্ঞান

নৈতিকতা মহাজ্ঞান নৈতিকতাই প্রাণ,
শিক্ষা আর নৈতিকতা পরিবারের দান।
শিক্ষা জীবন নৈতিকতা আছে যাহার,
এই সমাজে আছে তাহার গুণ মান।

আচার আচরণ নম্রতা ভদ্রতা শ্রদ্ধাবোধ,
ভালো মন্দ বোধ শক্তি আছে যার ভিতর।
এই সমাজের, সমাজ সেবক তারাই শ্রেষ্ঠ,
খারাপ মানুষ নয়তো তারা নয়তো ইতর।

নৈতিকতা আছে যাহার, নাই অহংকার,
দেশ আর দশের তরে কাজ করে নির্বকার।
নৈতিকতা ছাড়া হয়না সমাজে কেউ ভালো,
নৈতিকতার মাঝে ফুটে আলো একাকার।

কার কথাতে

কার কথাতে সকাল হয,
কার কথাতে বিকাল।
কার কথাতে আঁধার রাতে,
চাঁদ তাঁরা হয মিশাল।

কার কথাতে নীল আকাশে,
মেঘের ভেলা ভাসে।
কার কথাতে আঁধার কেটে,
সূর্য উঠে আসে।

কার কথাতে বৃষ্টি ঝরে,
কথাতে আস জল।
কার কথাতে গাছের পাতা,
ঝরে পড়ে তুই বল।

কার কথাতে বৃক্ষ গজায়,
থোকা থোকা ফল ধরে।
কার কথাতে পাখিরা বসে,
শুধু কিচিরমিচির করে।

কার কথাতে প্রজাপতি,
রঙিন ডানা মেলে।
কার কথাতে জলের মাঝে,
কিলবিলয়ে খেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd