• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনার মহিরবাড়ি খালপাড়ে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত, গুলি ছুড়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ রূপসায় গলাকেটে যুবককে হত্যা সোনাডাঙ্গায় চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ব্যাটারি-মোটরসহ ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার পূর্বধলায় পাট ব্যবসায়ী শৈলেন্দ্র চন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র তীর্থের জন্মদিন উদ্যাপিত চিকিৎসার কথা বলে তালায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে নীলফামারীতে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ মিজানুর রহমান সাঈদ এর একগুচ্ছ কবিতা জগন্নাথপুরে শফিকুল আহমদ ভুইঁয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ ও ইবতেদায়ী বিভাগের ফলাফল ও পুরুষ্কার বিতরন সম্পন্ন লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাঙ্গাটুঙ্গীর নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি সারওয়াত সিরাজ শুক্লার

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের মাঝে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন।

এ সময় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারী খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী খেলোয়াড়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, একটি দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে। অন্যদিকে আরেক দলের প্রধান মাঠে গিয়ে খেলা দেখে নারী খেলোয়াড়দের উৎসাহিত করছেন এবং খেলাধুলার উন্নয়নে কাজ করছেন।

তিনি আরও বলেন, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নেবে। পাশাপাশি স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী ফুটবল খেলোয়াড় ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd