• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর রহমান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আওয়াল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ, শেরপুর শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান রূপন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, সাবেক সদস্য সচিব মো. আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব মো. ফরহাদ আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম শাহী, বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা মো. দিদারুজ্জামান সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ শামীম এবং যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফা আহমেদ বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd