• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

রাণীনগরে কিশোরী অপহরণ: থানায় অভিযোগের ২ দিনেও পুলিশের নিস্ক্রিয়তা!

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে টমটমে তুলে অপহরণের ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৫ জুন রোববার ভোরে রাণীনগর বাজারসংলগ্ন রণসিঙ্গার মোড় এলাকার একটি ভাড়া বাসার সামনে।

ভুক্তভোগী পিতা মোঃ শিবলু জানান, তার মেয়ে সাদিকা আফরিন পৃথিকে (১৫) প্রথমে বাড়ির বাইরে ডেকে নেয় অভিযুক্ত মোঃ নিলয় (১৭)। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা নিলয়ের বাবা মোঃ রায়হান (৩৫), মা মোছাঃ বৃথি (৩২) ও দাদা মোঃ আনসার প্রাং (৬৫) মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি টমটমে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, “আমরা রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু ২ দিন হয়ে গেল—না মেয়ের খোঁজ মিলেছে, না কাউকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কোনো সাড়া-সংকেত নেই।”

অভিযুক্তদের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামে। স্থানীয় সূত্র মতে, প্রধান অভিযুক্ত নিলয় এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে কুখ্যাত।

অভিভাবক শিবলু আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার মেয়েকে হয়তো গুম বা খুনের পরিকল্পনাও থাকতে পারে। আমি আতঙ্কে দিন কাটাচ্ছি।”

এ বিষয়ে রাণীনগর থানার ওসির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসী দ্রুত কিশোরী উদ্ধারের দাবি জানিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd