• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স

রূপসা আইচগাতি ক্যাম পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় ৬০০ পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহিম (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার বরুইতলী এলাকার জনৈক কবির আহমেদের ছেলে। বুধবার (২৮ মে) রাতে সে ইয়াবার একটি চালান নিয়ে আইচগাতী এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে আইচগাতি ক্যাম পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করেন।

পুলিশ জানায়, মোঃ ইব্রাহিম স্থানীয় অজ্ঞাত এক মাদক কারবারীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে এসেছিল। তবে পুলিশের হাতে আটক হওয়ার পরেও সে মাদক কারবারীর পরিচয় প্রকাশ করেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ওই কারবারীর নাম জানতে না পারলেও তার মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মোঃ ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম দাবি করেছে, ইয়াবার মূল হোতা কক্সবাজার বাসিন্দা, যার সাথে স্থানীয় এক মাদক কারবারী যোগাযোগ করেছিল। তবে ইব্রাহিম সেই মাদক কারবারীর নাম জানে না বলে দাবি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত মূল কারবারী এবং কক্সবাজারের ইয়াবা চক্রের সাথে তার সম্পৃক্ততা খুঁজে বের করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd