লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় দিবস পালন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে (নতুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, সমবায়ী হতে হবে। সঞ্চয় করতে হবে আগামীর জন্য। পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতা, সততা, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
শেষে ঋণের চেক বিতরণ করা হয়।