• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

লোহাগাড়ার কলাউজানে আগুনে পুড়ল বসত ঘর

Reporter Name / ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান নাথ পাড়ায় আগুনে পুড়ল বসত ঘর। ঘটনাটি ঘটে ২৮ জুলাই সোমবার সন্ধ্যা সাত টার সময়। ঐ এলাকার কবির আহমদের পুত্র আব্দুল আলম জানান, সাবেক ইউ পি মেম্বার বিমল নাথের বাড়ীতে সন্ধ্যার সময় নিত্যদিনের মত হিন্দু রীতি অনুযায়ী আসন গৃহে মোমবাতি জ্বালায় পরিবারের লোকজন। মোমবাতি জ্বালিয়ে গৃহ হতে বের হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় পরিবারের সদস্যারা। এদিকে জ্বালানো মোমবাতি হতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরে বাড়ীতে। বাড়ীর লোকজন বাড়ীতে আগুনের ফুলকি দেখে চিৎকার করলে প্রতিবেশী ও স্থানীয় লোকজন এসে বহু প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। তাই
ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসা নিস্প্রয়োজন মনে করায় পথিমধ্যে হতে ফেরত চলে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে পুড়ে পুরো বসতগৃহ পুড়ে ছাই হয়ে যায়। পুড়িয়ে যাওয়া বসত গৃহের লোকজনের ভাষ্যমতে এই অগ্নিকান্ডে তাদের প্রায় দশ লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd