• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মফস্বল সাংবাদিকদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তানু, রাষ্ট্রপতির কণ্ঠে এলো ঐক্যের আহ্বান জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু সিংগাইরে ইয়াবাসহ ১ মাদককারবারি আটক রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১

শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন, ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও নির্ধারিত সরকারি মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুর সদরের বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
রোববার (৬ সেপ্টেম্বর) ২০২৬ খ্রিস্টাব্দে জেলার সার্বিক কৃষি পরিস্থিতি পর্যালোচনা এবং কৃষকদের জন্য সারের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি এসব পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সার ডিলারদের স্টক রেজিস্টার, সারের বর্তমান মজুত, সরবরাহ পরিস্থিতি এবং নির্ধারিত সরকারি মূল্যে সার বিক্রির বিষয়টি সরেজমিনে নিবিড়ভাবে যাচাই করেন। একই সঙ্গে কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছাচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, কোনোভাবেই যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয় এবং কৃষকদের নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যাতে সার কিনতে গিয়ে হয়রানি বা অতিরিক্ত মূল্য দেওয়ার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd