• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানিক দল শহরের পুরাতন হাসপাতাল গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শেরপুর সদর হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ধারালো খুর/ছুরি দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আরাফাতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd