• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

‎শ্যামা মায়ের আরাধনায়

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

‎চিত্রশিল্পী মিলন বিশ্বাস
‎
‎অমাবস্যার ঘন আঁধারে জ্বলে প্রদীপের আলো,
‎মায়ের আগমনে পৃথিবী জুড়ে লাগে যে বড় ভালো।
‎ঢাকের তালে শঙ্খধ্বনিতে মুখরিত চারিধার,
‎শ্যামা মায়ের চরণতলে শান্তি খোঁজে সংসার।
‎
‎কালো রূপে ভয় নয় মা, তুমি আলোর দিশা,
‎তোমার আশীর্বাদে মুছে যাক মানুষের সব হতাশা।
‎এক হাতে ত্রিশূল তোমার, অন্য হাতে বর,
‎অন্যায় আর অহংকারের বিনাশ করো নিরন্তর।
‎
‎তোমার চোখে জাগে মমতা, সত্যের দীপ্তি জ্বলে,
‎অশুভ শক্তি পরাজিত হয় তোমারই পদতলে।
‎লোভ-হিংসা দূর করে মা, জাগাও বিবেকবোধ,
‎মানুষ যেন মানুষকে দেয় ভালোবাসার বোধ।
‎
‎শ্মশানকালী, মহাকালী, তুমি শক্তির আধার,
‎তোমার নামে ভক্ত হৃদয় পায় যে শান্তির ধার।
‎ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে দাঁড়াক সবাই পাশে,
‎মানবতার পূজা হোক প্রতিটি মানুষের ভালোবাসে।
‎
‎প্রদীপ জ্বেলে প্রার্থনা করি, দূর হোক সব কালো,
‎সত্য ও ন্যায়ের পথ চলাতে জ্বালাও জ্ঞানের আলো।
‎শ্যামা মায়ের চরণতলে এই মিনতি জানাই,
‎সকল প্রাণে শান্তি দাও মা, মানবধর্ম জাগাই।
‎
‎ওঁ জয় মা শ্যামা, জয় মা কালী,
‎তোমার কৃপায় জীবন হোক আলোয় ভরা ডালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd