• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ নেত্রকোণার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা পূর্বধলার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সৎপুর মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি গঠন ওসি গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ যুবক আটক এ.এন প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বাঘায় ১০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি, উপহার হিসেবে অভিভাবকদের দেওয়া হলো মোবাইল ফোন চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পিকআপ ভ্যান উপহার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

সাইবার মামলার আসামি হেলাল ঠাকুরগাঁও ডিবির জালে, রয়েছে ৫ মাদক মামলা

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে তদন্তাধীন মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ হেলাল মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার হেলাল মিয়া ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার মোঃ আব্দুল জলিল ও মোছাঃ বেদেনা আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলামের নেতৃত্বে একটি চৌকস দল ১০ আগস্ট সোমবার রাতে ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, হেলাল মিয়ার কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে এলাকায় অপরাধমূলক পরিবেশ সৃষ্টি হচ্ছে—এমন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হেলাল মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হেলাল মিয়াকে ১১ আগস্ট মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd