• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মিজানুর রহমান শিপন

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান শিপন।

এডহক কমিটির সভাপতি পদে কয়েক জনের নাম প্রস্তাব করা হলে বোর্ড কর্তৃক মিজানুর রহমানের নাম সভাপতি পদে গৃহীত হয়।

বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে গত ১৬ মার্চ সহকারী বিদ্যালয় পরিদর্শন মোঃ জাহাঙ্গীর আলম এ কমিটি অনুমোদন দেন।

হবিবপুর পশ্চিমপাড়া এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ মিজানুর রহমান শিপন এন এফ কিন্ডারগার্টেন স্কুল এর প্রিন্সিপাল।

তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহ থেকে গ্রেজ্যুয়েশন সম্পন্ন করেন। তিনি সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ম্যাজিস্ট্রেট সুয়েব আহমেদ স্যার ও উনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd