• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

সিংগাইরে ৭০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ৭০০ পিস ইয়াবাসহ আলীনুর (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। এসময় তার সহযোগী ইমরানন(২৯) পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত-আলীনুর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন গ্রামের শাহাজুদ্দিনের ছেলে। পলাতক ইমরান (২৯) গাজীপুর জেলার মেট্রো সদর হারিনাল গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উপজেলার ভূমদক্ষিন গ্রামে শ্বশুর আলাউদ্দিনের বাড়িতে বসবাস করতেন।

থানা পুলিশ সূত্রে জানাযায়,শনিবার দিবাগত রাতে ধল্লা চেকপোস্টে পুলিশ উপ-পরিদর্শক মো.আব্দুল মমিন পিপিএম সঙ্গী ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মাদককারবারি আলীনূর তার সহযোগী ইমরান চেকপোস্ট দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন । ফেরার পথে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। একপর্যায় তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে আলীনুরের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়। সুযোগ বুঝে তার অপর সহযোগী ইমরান পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd