• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ বিশ্বনাথে জাতীয় শিশুকন্যা দিবস পালন পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় – পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন জগন্নাথপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান পরিচালনা করে পৌরবাজারে ৪টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়,প্রেসকিপসন ব্যতিত এন্টিবায়োটিক বিক্রয়,ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসীর মালিককে অর্থদন্ড দেয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির। এসময় নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসির মালিক আশিষ কুমারকে ২ হাজার, আলমগীর ফার্মেসির মালিক হযরত আলীকে ৫ হাজার ও ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে,বিকেল ৪ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙা গ্রামের আত্রাই বিলে অবৈধ রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫০টি রিংজাল ও ১৫টি কারেন্ট জাল ধ্বংস করা হয়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা, ড্রাগ লাইসেন্স না থাকায় বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করে আদায় এবং অবৈধ রিংজাল ও কারেন্ট ব্যবহার রোধে জাল ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd