• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমিনবাজারের বর্জ্যস্তূপ এখন দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’ বিশ্বনাথে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন লালমনিরহাটে অবৈধভাবে সার পাচার ও মজুদের অপরাধে একজনের কারাদণ্ড, দুই ডিলারকে জরিমানা ইটালি ইউনিয়নের পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ, দিলেন অনুদান ডিমলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরিফের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে দুঃখ প্রকাশ নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর

সিলেটের গোয়াইনঘাটে সড়ক পথে চাঁদাবাজি: ৮ ছাত্রদল কর্মী শোকজ

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে রাতের আঁধারে পণ্যবাহী গাড়ি আটকিয়ে মালামাল লুট ও চাঁদা আদায়ের অভিযোগে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনসহ ৮ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।

সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকজ নোটিশ প্রদান করা হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত অন্যরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, নাজমুল ইসলাম মান্না, শাহ রিয়াদ আহমেদ ও নাজমুল হাসান নাঈম।

জানা গেছে, চাঁদাবাজির ভিডিও ফুটেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনসহ সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও সরাসরি বহিষ্কার না করে শোকজ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গোয়াইনঘাটের হাতিরপাড়া-মানিগঞ্জ রাস্তায় রাত হলেই চোরাচালানি মালামাল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে সাধারণ মানুষ অনিরাপদে চলাফেরা করে। এসব গাড়ি চলাচল বন্ধ করতেই তারা গাড়ি আটকিয়েছিলেন। চোরাকারবারিরা ষড়যন্ত্র করে গোপনে ভিডিও ধারণ করেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অন্যায়কারীর স্থান নেই। যে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd