• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মে ২০২৫ ইং সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।

আইন শৃঙ্খলা কমিটির সভায় বিগত একমাসের উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। উক্ত সভায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চোরাচালান নিয়ন্ত্রণ, ঈদুল আযহা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান, বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ফয়জুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশ্বনাথ ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আকরামুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না প্রমুখ।

সভায় বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd