• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত

Reporter Name / ৬৬৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

বিশ্বনাথ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অগাস্ট) বিকেলে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র‌্যালীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। এসময় এম. ইলিয়াস আলী ও তাঁর সহধর্মীণি তাহসিনা রুশদীর লুনার নামে এবং ধানের শীষ প্রতিকের স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহর।
র‌্যালী শেষে নতুন বাজার এলাকার প্রবাসী চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি। সিলেটের কোটি মানুষের নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান এখনও পাওয়া যায়নি। আমাদের প্রিয় নেতার সন্ধানের দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ইলিয়াসপন্তী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd