• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

সিলেটের বিশ্বনাথে ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ ‘শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) ধাম প্রাঙ্গনে অনুষ্ঠিত কমিটির সাধারণ সভায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব’কে সভাপতি, সুব্রত ধর বাপ্পী’কে সাধারণ সম্পাদক ও বিমল দেবনাথ’কে কোষাধ্যক্ষ করে ওই নতুন কমিটি গঠন করা হয়। শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দেব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতেশ গোস্বামী। সাধারণ সভার প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য দ্বিতীয় অধিবেশনের কার্যত্রম অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর রন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব পুনঃরায় সভাপতি ও সুব্রত ধর বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তক্রমে বিমল দেবনাথ’কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যথা শীঘ্রই ‘শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র পূর্ণ্যাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd