• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎হোসেনপুরের ঐতিহ্য বিসমিল্লাহ্ সাত গম্বুজ মসজিদ

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫


‎মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‎কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলার  ঐতিহ্য  দৃষ্টিনন্দন ‘বিসমিল্লাহ সাত গম্বুজ মসজিদ।
‎স্বতন্ত্র নির্মাণ শৈলী ও নান্দনিকতার সৌন্দর্য মণ্ডিত এ মসজিদে নামাজ আদায় করার জন্য বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসে।ভিন্ন ধর্মের পর্যটকরাও আসেন এর নান্দনিক রুপে মন ও দৃষ্টির  খোরাক যোগাতে।


‎ উপজেলার পুমদী ইউনিয়নের জগদল গ্রামের ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বিসমিল্লাহ সাত গম্বুজ মসজিদটি।

‎জানা গেছে, ২০১৭ সালে শুরু হওয়া মসজিদটির নান্দনিক  নির্মাণের কাজ এখনো চলমান।

‎সরেজমিনে দেখা যায়,এতে রয়েছে সাতটি গম্বুজ। মসজিদটির দৈর্ঘ্য ৭৫ ফুট প্রস্থ ৭৪ ফুট। সাতটি গুম্বুজ মসজিদটি নির্মাণের সময় ইট বালু সিমেন্ট এর পাশাপাশি চিনামাটি ও টাইলস মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। রয়েছে বিভিন্ন রং বেরং এর বৈদ্যুতিক আলোক বাতি।

‎আকর্ষণীয় এই সাত গম্বুজ মসজিদে একসঙ্গে কয়েকশ মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। পাশাপাশি মহিলাদেরও নামাজেরও সু ব্যবস্থা রয়েছে। মসজিদের গায়ে লেখা রয়েছে পবিত্র কুরআন শরীফের সূরা ও বিভিন্ন দোয়া, কালেমা মসজিদটির কারুকাজ করা হয়েছে মোগল, তুর্কী ও পারস্য রীতির সংমিশ্রণে। সৌন্দর্য বৃদ্ধিতে চিনামাটির গ্লাস ব্যবহার করা হয়েছে। মসজিদটি নির্মাণ করতে স্থানীয় আব্দুর সালাম ও তার ভাইয়েরাসহ অনেকে আর্থিক সহায়তায় দিয়েছেন।

‎দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন পর্যটকেরা ভিড় করেন। কিশোরগঞ্জ থেকে মসজিদটি দেখতে আসা মনিরুজ্জামান ও নান্দাইল থেকে আসা তৌহিদুল ইসলাম সরকার বলেন এটি নির্মাণে বেশ কিছু ব্যতিক্রমী গম্বুজ ব্যবহার করা হয়েছে। নির্মাণ শৈলীতেও রয়েছে মুনশিয়ানার ছাপ। নির্মাণ শৈলীর দিক থেকে এ মসজিদটি বাংলাদেশের হাতে গোনা কয়েকটি মসজিদের মধ্যে এটি অন্যতম।

‎এই মসজিদের বিষয়ে আরও জানতে চাইলে হোসেনপুর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব স্থানীয়  আল-আমীন ভূইয়া  বলেন, মনোরম কারুকাজে পরিপূর্ণ এই মসজিদ আমাদের জগদল এলাকা বাসির গর্ব। এই মসজিদের উসিলাই আল্লাহ যেন সকলের নাযাতের ফয়সালা করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd