• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

২৪ বছরের তরুণের জীবন বাঁচাতে জরুরি ‘বি+’ হার্ট ডোনার প্রয়োজন

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২৪ বছর বয়সী তরুণ সাইমুন খান। মারাত্মক হার্ট ফেইলিউরে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে দেশের বাইরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যথাযথ দ্রুত হার্ট ডোনার পাওয়া গেলে ঢাকায় কিংবা ইন্ডিয়ার এ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ে তার
হার্ট প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, তাকে বাঁচানোর একমাত্র উপায় হার্ট ট্রান্সপ্ল্যান্ট হৃদপিণ্ড প্রতিস্থাপন। রোগীর রক্তের গ্রুপ বি পজিটিভ (B+)।

এই পরিস্থিতিতে সাইমুনের পরিবার দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের আইসিইউ কর্তৃপক্ষ, চিকিৎসক এবং সর্বস্তরের মানবিক সংগঠন সহ মানবিক মানুষের কাছে জরুরি আবেদন জানিয়েছে।

পরিবারের পক্ষে আশিক খান নিতু ও লিয়াকত আলী খান জানান, আইন ও চিকিৎসা বিধি অনুযায়ী কোনো ব্যক্তির ‘ব্রেন ডেথ’ ঘোষিত হলে এবং সংরক্ষিত অর্গান তার রক্তের গ্রুপ বি পজিটিভ হলে সেই হৃদপিণ্ড দান করে সাইমুনকে নতুন জীবন দেওয়া সম্ভব।

ডোনারের যোগ্যতা:
– রক্তের গ্রুপ: বি পজিটিভ (B+)
– বয়স: ২০ থেকে ৩০ বছরের মধ্যে
– শর্ত: চিকিৎসক দ্বারা ‘ব্রেন ডেথ’ প্রমাণিত হতে হবে এবং পরিবারের সম্মতি থাকতে হবে

আইনি ও প্রাতিষ্ঠানিক সকল প্রক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পরিবার।

যোগাযোগ:
মোবাইল: 01740-302888
WhatsApp: 01710-231584
যোগাযোগকারী: সাইমুন খান জীবনের পরিবার
ঠিকানা: পীরগঞ্জ, ঠাকুরগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd