• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮ নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

দলটির প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সহ নানা রকম ফেস্টুনে সাজিয়ে তোলা হয় র‍্যালিটি।দীর্ঘ প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ র‍্যালিতে নেতাকর্মীদের ব্যান্ডের তালে তালে উৎসব মুখর পরিবেশে নেচে গেয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

তিনি বলেন—নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি’র বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বাড়ছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসবে। আসন্ন নির্বাচনে তিনি একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা হিসাবে এই আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাই তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd