• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

অনুগল্প :– সীমান্ত জেলে পাড়া

Reporter Name / ২৮৯ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কলমেঃ  সেলিনা মুজিব

                       

 

জয়ন্তীর তীর ঘেঁষে জেলে পল্লীর পরে আর

কোনো জনবসতি নেই। তাই এ পাড়াটি সীমান্ত জেলে পাড়া নামে পরিচিত। অনতি

দূরেই মেঘনার মোহনা। দারুন নান্দনিক সৌন্দর্যে ভরপুর।

প্রতিদিনের মত জোয়ারে ভার-ভরন্ত জয়ন্তী ঘাট অব্দি চলে এসেছে। ঢেউ ভেঙ্গে বরিশালের ঘাট ছেড়ে আসা “অস্ট্রিজ” জাহাজটি চলে গ্যালো দৃষ্টির আড়ালে। 

বৌদি (রূপসী) চাইয়া দ্যাহো,ঢেউয়ের তোড়ে মধুর নৌকাডা ক্যামন কোমর দোলাইয়া নাচে! কতডা দিন পার অইলো- তোমারা কেউ আমার মধু’রে খুঁইজা আনতে পারলা না।

রূপসী যেনো মধুকে দেখতে পাচ্ছে-যেমন

করে সারাদিন চট পেতে বসে থাকতো নদীর তীরে -কখন আসবে ,সীতা।

তুমি বার বার মুখটা আবডাল করো ক্যান বৌদি? 

রূপসী একটু শীতল হাসিতে নিজেকে সংবরণ করতে ব্যর্থ হলো। হাসি টুকু ভোরের কুয়াশার মতো বিলীন হয়ে যায়।শুকনো ফুলের পাপড়ির মত ঝরছে তার চোখের জল। উৎকন্ঠিত চোখে প্রিয় ননদীর দিকে তাকিয়ে ভাবছে,–মধু কোনোদিন আর ফিরে আসবেনা, এই অশুভ সত্যিটা কী করে বলবে সীতাকে।

সূর্যটা তখন অস্তমিত প্রায়, পান্থপাখীদের ঘরে ফেরার পালা।

সীমান্ত জেলে পাড়ায় তখন দিনের শেষ প্রহরের কাঁসার ঘন্টা বাজছিলো।

 

 ২৫|১০|২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd