• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক পাহাড়ে এখন সোনালি উচ্ছ্বাস, জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা মাদক-জুয়ার বিরুদ্ধে চওড়ারহাটে জিরো টলারেন্স ঘোষণা, ৬ ইউনিটে প্রতিরোধ কমিটি গঠন

আজ নতুনতারা ও সাইফুর মিনা’র শুভ জন্মদিন

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এক নজরে নতুনতারা…..

সামাজিক, মানবিক, পরিবেশ, গণসচেতনতা, নগর উন্নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নতুনতারা ও সাইফুর মিনা এক সুতোয় জড়িত। আজ ১৮ জুন নতুনতারা ও সাইফুর মিনা’র শুভ জন্মদিন।

নতুনতারা ২০১৯ সালের ১৮ জুন খুলনা শহরে প্রতিষ্ঠিত হয়। নতুনতারা এর প্রতিষ্ঠাতা সাইফুর মিনা। খুলনায় দ্বিতল নিজস্ব ভবনে কেন্দ্রীয় প্রধান কার্যালয়। এছাড়া গোপালগঞ্জ ও বরিশাল জেলায় নিজস্ব ভবন এর কাজ চলমান। ভারতের কলকাতায় বারাসাতে নিজস্ব জমি রয়েছে । বাংলাদেশের ৬৪ জেলায় কমিটি ও কার্যক্রম রয়েছে। ভারতের ২৮টি প্রদেশে কমিটি ও কার্যক্রম রয়েছে। পৃথিবীর ৩৪ টি দেশে কমিটি ও কার্যক্রম রয়েছে। সাপ্তাহিক নতুনতারা নামে একটি পত্রিকা আছে। নিজস্ব প্রকাশনা ও নিজস্ব ছাপাখানা রয়েছে। একটি শক্তিশালী পাবলিক লাইব্রেরি রয়েছে খুলনায়। এ পর্যন্ত ২৪ টি জাতীয় ও ৭ টি আন্তর্জাতিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে নতুনতারা পরিবার সম্পন্ন করেছে । রমজান মাসে পুরো মাস জুড়ে ভ্রাম্যমাণ ভাবে ইফতার বিতরণ করা হয়। দুই ঈদের সকালে ভ্রাম্যমাণ ভাবে মিষ্টি ও সেমাই বিতরণ করা হয়। ঈদ সামগ্রী ও ঈদ উপহার ও নগদ অর্থ নিয়মিত বিতরণ করা হয়। শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিতরণ ও লাগানো হয়। পাগল ও ভবঘুরে দের মাঝে বিভিন্ন সময়ে রান্না করা খাবার দেওয়া হয়। চট্টগ্রাম এর সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ২০ টি পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিলেটের ভয়াবহ বন্যায় নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সর্বোপরি নতুনতারা আপনাদের আন্তরিক ভালোবাসা ও পরম সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায় অনেক দূর। এ যাত্রা পথের সহযাত্রী হিসেবে পাশে থাকার আমন্ত্রণ।

এক নজরে সাইফুর মিনা…..

সাইফুর মিনা সাহিত্যে ব্যবহৃত নাম। সার্টিফিকেট নাম মোঃ সাইফুর রহমান মিনা। ১৯৭৮ সালের ১৮ জুন গোপালগঞ্জ জেলার সদর থানাধীন জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম। পিতা মরহুম সৈয়দ আলী মিনা ও মাতা সৈয়দা হেনা বেগম। ৩ ভাই ও ১ বোন। বাবার ব্যবসাসূত্রে খুলনা শহরে বেড়ে ওঠা। শিশুকাল থেকে সাইফুর মিনা কবিতার ভালোবাসায় বেড়ে উঠেছেন। খুলনা বেতারের শিশুতোষ অনুষ্ঠান কল্লোলের মাধ্যমে কবিতা আসক্ততা শুরু। মায়ের অনুপ্রেরণায় চতুর্থ শ্রেনীতে পড়া অবস্থায় দৈনিক হিযবুল্লা পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপরে শুধুই এগিয়ে যাওয়া। ঐ বয়সেই দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক জনবার্তা, সাপ্তাহিক জনভেরী, দৈনিক জন্মভূমি সহ খুলনার সকল স্হানীয় ও ঢাকার জাতীয় পত্রিকায় কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, বিষয় ভিত্তিক প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হতে থাকে।

ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম একক কবিতা গ্রন্থ প্রকাশিত হয় লেটার প্রেসে। এ পর্যন্ত ৮ টি কবিতা, ২ টি উপন্যাস, ২ টি ছড়া, ১ টি ছোট গল্প, ১ টি নাটক সহ মোট ১৪ টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৫০ টির মতোন যৌথ গ্রন্থ সম্পাদনা করেছেন। মাসিক হাতিয়া, মাসিক স্রোত, সাপ্তাহিক নতুনতারা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, যাঁর কার্যক্রম বর্তমানে ৩৪ দেশে চলমান। নতুনতারা টেলিভিশন এর ব্যবস্হাপনা পরিচালক।

দেশ বিদেশের প্রায় ১৫০ টি সম্মাননা অর্জন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ভারতে বাংলাদেশ দূতাবাস থেকে মহাত্মা গান্ধী স্বর্ণ এ্যাওয়ার্ড, ফিলিস্তিন রাষ্ট্রদূত এ্যাওয়ার্ড, পাকিস্তান রাষ্ট্রদূত এ্যাওয়ার্ড, ইরান রাষ্ট্রদূত এ্যাওয়ার্ড। এ পর্যন্ত বিশ্বের ১৮ টি রাষ্ট্রে ভ্রমণ করেছেন।

মায়ের অনুপ্রেরণা ও বর্তমানে স্ত্রী নুসরাত জাহান নূপুর মিনা’র অনুপ্রেরণায় এগিয়ে চলছেন। এক ছেলে ও মেয়ের জনক। পেশায় একটি স্বনামধন্য কোম্পানির মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd