• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

আমার বৈশাখ

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

জহুরুল আলম মুকুট

 

 

আজ পয়লা বৈশাখ

বাংলা বছরের প্রথম দিন।

চারিদিকে কেমন কলরব,

বাংলা নববর্ষের প্রথম দিনে সবাই

যেন কেনাকাটায় ব্যস্ত কি যেন খুঁজছে সবাই ।

বৈশাখ এলেই মনে পড়ে অতীত জীবনের হারিয়ে যাওয়া অনেক স্মৃতি। মনে পড়ে আমার মায়ের কথাগুলি। মাগো, আজও মনে পড়ে তোমার কথাগুলি। জানি না কোন নক্ষত্রের দেশে বাস কর তুমি!কেমন আছো তুমি? কি করছো মা ?

আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি এই ঘর থেকে ওই ঘর কোথাও নেই তুমি! আমিতো ক্লান্ত হয়ে গেলাম মা। আমি তো পাচ্ছি না। তুমি তো এই দিনে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে ধরতে, মাথায় নরম হাতের আঙ্গুল দিয়ে হাত রেখে শান্তনার বাণী শোনাতে,আজ কই তুমি ? তোমার শাড়ির আঁচলের ভাঁজে যে স্নেহ মাখা মিষ্টি সুবাস লুকিয়ে রাখতে, সে সুবাস আমি তো পাই না মাগো, যে হাত আমার মাথায় বুলিয়ে দিতে। কই তুমি মা ? তোমাকে তো পাই না। দুহাতে মুখটা ধরে কপালে যে চুমু দিতে, আজ কোথায় তুমি মা ?

বৈশাখ মাসে প্রথম দিনে কাছে ডেকে নিয়ে তোমার আঁচল দিয়ে আমার মুখটা ঢেকে দিতে,আজ কোথায় তুমি ?

মা তুমি আমাকে বলতে পহেলা বৈশাখ আজ তোর জন্মদিন, প্রতি বছর এই দিনে দেখিস কত লোক তোকে আদর করে মাথায় হাত বুলিয়ে দোয়াও দিবে। এই দিনে বাবা আসতেন ব্যাগ ভরে সদাই নিয়ে,কোথায় সে বাবা আমার ? মা বাবার সাইকেল থেকে ব্যাগ নামিয়ে ঘরে নিয়ে যেতেন তারপর বিশাল আকৃতি থালায় ভরে সবাইকে দিতেন আমরা খেতাম আর ভাবতাম বৈশাখ মানেই খাওয়া দাওয়া। বৈশাখ মানেই আনন্দ!

কোথায় সে আয়োজন মা ? লুকিয়ে লুকিয়ে দেখছো ? আমিও আসছি মা তোমার কাছে। দেখো তোমায় আমি ঠিকই খুঁজিয়ে নেব। আমি তোমার সেই ছোট্ট খোকাটি আর নেই। তোমার শাড়ির আঁচলের সেই মিষ্টি সুবাস কেউ জানে না মা আমি ছাড়া। আমিও আসছি মা ঠিক ঠিক তোমাকে খুঁজে নেব।খুঁজে নিব তোমার হাসিমাখা মুখ আর বাবাকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd